দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুষ্টিয়ায় গোয়েন্দা পুলিশের (ডিবি) বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র মামলায় ফাঁসানোর অভিযোগ তুলেছে তাদের পরিবার। আটক দুই যুবকের নিঃশর্ত মুক্তি ও ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্বজনরা।
বুধবার (৭ অক্টোবর) দুপুরে কুষ্টিয়া প্রেস ক্লাবের এমএ রাজ্জাক মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, গত ৬ সেপ্টেম্বর কুমারখালীর শালঘর মধুয়া গ্রামের আরিফুল ইসলাম আরিফ এবং ইসলামী বিশ্ববিদ্যালয় থানার দুর্বাচারা গ্রামের আব্দুল্লাহকে আটক করে ডিবি পুলিশ। পরে তাদের কাছ থেকে দুটি পিস্তল ও ১৮ রাউন্ড গুলি উদ্ধারের দাবি করে অস্ত্র মামলা দেওয়া হয়।
তবে পরিবারের দাবি, আটকের সময় আরিফ ও আব্দুল্লাহর কাছে কোনো অস্ত্র ছিল না। স্থানীয়দের বাধার মুখে আটকের সময় পুলিশ কোনো অস্ত্র দেখাতেও পারেনি বলে দাবি করেন তারা। এ ঘটনার ভিডিও ফুটেজ তাদের কাছে সংরক্ষিত রয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
আব্দুল্লাহর স্ত্রী মিথিলা খাতুন অভিযোগ করেন, নিরপরাধ দুই যুবককে পরিকল্পিতভাবে অস্ত্র মামলায় ফাঁসানো হয়েছে।
পরিবারের সদস্যরা বলেন, প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি এ ঘটনায় জড়িত পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে আটক দুই যুবকের অবিলম্বে নিঃশর্ত মুক্তি এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানান তারা।
যে আই